গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রেষণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (৮ জুন) তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে অবমুক্ত হয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: নাজমা নাহার (প্রেষণে-০২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জুবের আলমকে (১৭৬৪৬) প্রেষণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
(বিসিএস) ৩৪ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৯ সালের ০৩ এপ্রিল বুধবার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে যোগদান করেছিলেন।
এর আগে ২০১৭ সালের ২২ জুন থেকে তিনি সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের গত ২৬ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে ২০১৯ সালে ৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। এরপর ২০১৯ সালের ০৩ এপ্রিল বুধবার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে যোগদান করেছিলেন।
মোহাম্মদ জুবের আলমের নিজ জেলা ঢাকা।
২০১৬ সালের ০১ জুন চাকরিতে যোগদানকৃত এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহম্মদ শাহীন ইমরান (মাঠ প্রশাসন-০১ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০১৮ সালের ১১ অক্টোবর (প্রশাসন) ক্যাডারে চাকরি স্থায়ী হয়।
আরো জানতে…………