গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাকালে গাজীপুর মহানগরের গাছা ও কোনাবাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২’শ পিস ইয়াবা জব্দ ও ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে গাজীপুর জেলা ও মহানগর পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) মধ্যরাতে গাছা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলো কুড়িগ্রামের আনারুল ইসলাম (৩৪) এবং গাজীপুরের মোঃ নাজমুল ইসলাম (২৬)।
গাজীপুর জেলা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোঃ শামসুল আলম বলেন, কুড়িগ্রাম থেকে গাজীপুওে ইয়াবার চালান আসছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে গাছা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০০পিস ইয়াবসহ বিক্রেতা আনারুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবা চালানের মুল ক্রেতা নাজমুলকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য দুই লক্ষাধিক টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।