গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা। সেই বৃদ্ধির ধারা বুধবারও অব্যাহত রয়েছে। নতুন করে কোভিড শনাক্ত হয়েছে আরও ৭৭ জনের। এই বৃদ্ধির জেরে মোট শনাক্তের সংখ্যা হল ১ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের।
বুধবার (১০ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরের সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে, ‘শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ১ হাজার ২৫৮ জন, এরপর শ্রীপুরে ২১৬ জন, কালিয়াকৈরে ২১১, কালীগঞ্জে ১৬৯ জন এবং কাপাসিয়ায় ১৩৪ জন’।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৬৩০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৭৭ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শ্রীপুরে ৩৭ জন, সদরে (মহানগর) ১৫ জন, কালিয়াকৈরে ১৩ জন, কালীগঞ্জে ০৭ জন এবং কাপাসিয়ায় ৫ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৫ হাজার ৫৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৮ জনের। কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৯ জনের‘।
কোভিডে শনাক্তের পাশাপাশি মৃত্যু সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে গাজীপুরে। গাজীপুরের সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় মৃত্যু হয়েছে আরও ১ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের।
কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়লেও, শনাক্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেকটাই কম। প্রতিকূল পরিস্থিতিতে এটাই কিছুটা আশার আলো। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এখনও অবধি ৩৩৮ জন সুস্থ হয়েছেন।
আরো জানতে………
কোভিড-১৯: সারাদেশের মধ্যে চতুর্থ স্থানে গাজীপুর, নতুন শনাক্ত ১১৮ জন