গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাসার উদ্দিনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিনকে প্রেষনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিনকে (১৬৩১১) প্রেষনে বদলি পূর্বক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা হিসাবে নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য : (বিসিএস) ২৭ তম ব্যাচের এই কর্মকর্তাকে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়। তিনি ২০১৮ সালের ৮ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন।

২০১৮ সালের ১০ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালের ০৩ এপ্রিল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে (সার্বিক) শাখার দায়িত্ব পালন করছেন।