কোভিড-১৯: হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল পুলিশ সদস্যের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তার।

বুধবার (১০ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল মো. এনামুল হক (৪৩) করোনায় আক্রান্ত হয়ে আজ মারা যান। ওই পুলিশ সদস্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷

মো. সোহেল রানা জানান, তার অবস্থার অবনতি হতে থাকলে ডিআইজি, রংপুর রেঞ্চ ও এসপি, দিনাজপুরের উদ্দোগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য অ্যাম্বুলেন্স যোগে পাঠানো হলে চান্দুরা নামক স্থানে মৃত্যু বরণ করেন তিনি।

পুলিশ জানায়, তিনি পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো, যথাযথ প্রক্রিয়ায় দাফনসহ অন্যান্য কার্যক্রম চলমান।

প্রসঙ্গত, করোনায় এ নিয়ে বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য মারা গেলেন।

AD