গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে নতুন আরও ৯২ জনে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের নিয়ে এ পর্যন্ত পুরো জেলায় মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৩২৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ জন। সুস্থ্য হয়েছেন ৩৬৯ জন।
সোমবার (১৫ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, ‘সর্বশেষ ৩৯৩ জনের নমুনা পরীক্ষা শেষে আরও ৯২ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলায় ৭৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৯ জন. কালীগঞ্জ উপজেলায় ৪ জন এবং কাপাসিয়া উপজেলায় ৩ জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ১৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা শেষে জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৫ জনের। শনাক্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১ হাজার ৪৫৬ জন, কালিয়াকৈর উপজেলায় ২৭১ জন, শ্রীপুর উপজেলায় ২৪৮ জন, কালীগঞ্জ উপজেলায় ১৯৭ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৫৩ জন রয়েছেন।
আরো জানতে….
বেড়েই চলছে গাজীপুরে কোভিড-১৯ সংক্রমণের গতি, নতুন শনাক্ত ৯০ জন