কাশিমপুরে স্ত্রী হত্যায় স্বামী আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর থানার রওশন মার্কেট এলাকায় স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার দায়ে স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন (৪৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালানয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে সুরুজ মিয়ার স্ত্রী।

পুলিশ ঘটনায় জড়িত নিহতের স্বামী সুরুজ মিয়াকে (৫০) আটক করেছে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সুরুজ স্ত্রী ফিরোজা খাতুনকে পুতা (শিলপাটায় ব্যবহৃত নোড়া) দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকার লোকজন ঘাতক স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।