বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে কুম্ভর, নতুন কাজের সন্ধান পেতে পারেন মীন

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক হোন। অভ্যাসের বাইরে গিয়ে আজ কিছু করবেন না। শরীর নিয়ে সচেতন থাকুন।

বৃষ: প্রিয় মানুষের কাছ থেকে আজ উপহার পেতে পারেন। বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটান।

মিথুন: গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে চলতি বছর পার হওয়ার আগে শেষ না করা ভালো। যদি করতেই হয়, তবে একাধিক মানুষের পরামর্শ নিন।

কর্কট: ভ্রমণের জন্য দিনটি শুভ। চটকদার কিছু করা থেকে নিজেকে বিরত রাখুন। গ্রহের নেতিবাচক অবস্থানের কারণে আপনার সম্পর্ক ভাঙার যোগ রয়েছে।

সিংহ: যেকোনো নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। তবে অন্যের সঙ্গে আচরণে সতর্ক থাকতে হবে।

কন্যা: আনন্দ আর হৈ-হুল্লোড় দিয়ে দিন শুরু করতে পারেন। রবিবার আপনার উদযাপনের দিন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।

তুলা: নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে। দিনের শেষভাগে মানসিক অস্থিরতা কাজ করতে পারে। শারীরিক পরিশ্রম করলে সুফল পাবেন।

বৃশ্চিক: শেয়ার ব্যবসায় আজ লাভবান হতে পারেন। যন্ত্রপাতি থেকে নিজেকে দূরে রাখুন। কেনাকাটা করার জন্য দিনটি শুভ।

ধনু: অস্থিরতা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রয়োজনে ঘুরতে যান। বই পড়ুন। সামাজিক কাজে মন দিন।

মকর: আজ আপনাকে নিজের স্বভাবকে আরও দৃঢ় করতে হবে। সতর্ক না থাকলে প্রতারণার শিকার হতে পারেন।

কুম্ভ: বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। রক্ত সংক্রান্ত কোনো রোগে ভোগান্তির সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ।

মীন: কর্মজীবীদের জন্য দিনটি শুভ। নতুন কাজের সন্ধান পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আজ টাকা পয়সা সাবধানে রাখবেন।