মানুষকে উন্নত জীবন দেয়াই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষ যাতে উন্নত জীবন পায় সেই লক্ষ্যে সরকার কাজ করছে।’

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মহামারির সময়ে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনার এই সময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।