চুয়াডাঙ্গায় নৈশকোচের ধাক্কায় নিহত ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চুয়াডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ঢাকাগামী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় ওই পাঁচজন নিহত হয়।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফখরুল মোহাম্মদ জিহাদ এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, যাত্রীবাহী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।