কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে ‘জীবাণুনাশক টানেল’ উপহার দিলেন নাঈম আহমেদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের প্রবেশদ্বারে ‘জীবাণুনাশক টানেল’ স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে নিউইয়র্ক প্রবাসী নাঈম আহমেদ জীবাণুনাশক টানেলটি উপহার দিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা ভূমি অফিসের প্রবেশদ্বারে স্থাপন করা ‘জীবাণুনাশক টানেল’-এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে নিউইয়র্ক প্রবাসী নাঈম আহমেদ এর অর্থায়নে উপজেলা ভূমি অফিসের প্রবেশদ্বারে একটি ‘জীবাণুনাশক টানেল’ স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। ‘জীবাণুনাশক টানেল’ উপহারের দেওয়ায় নিউইয়র্ক প্রবাসী নাঈম আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



