কালিয়াকৈরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের পশ্চিম খোলাপাড়া এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে  গিয়ে আকাশ হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আকাশ নেত্রকোনার পূর্বধলা থানার হোগলা এলাকার মৃত কামরুল হোসেনের ছেলে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাউফুজ্জামান জানান, উপজেলার বাড়ইপাড়া এলাকায় আকাশ তার নানির সঙ্গে ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় একটি বাজারে মাছ কেটে দেওয়ার কাজ করতো। দুপুরে আকাশ তার সমবয়সী কয়েক কিশোরের সঙ্গে পশ্চিম খোলাপাড়া এলাকায় যায়। পরে সেখানে সড়কের উপর বন্যার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে পানির স্রোতে গভীরে চলে যায় আকাশ। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে আকাশকে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button