অর্থ সঞ্চয় হতে পারে মিথুনের, আংশিক আশা পূরণ হবে তুলার

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ছোট ভাইবোনের পেটের ও যৌনরোগ হবে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। সংসারে শান্তি বিরাজ করবে।

বৃষ : চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। আয় বাড়বে। সংসারে নতুন শিশুর জন্ম হতে পারে।

মিথুন : পেটের পীড়া ও ডায়াবেটিস রোগ বাড়তে পারে। অর্থ সঞ্চয় হতে পারে। তবে প্রেম ও রোমাঞ্চ শুভ নয়।

কর্কট : বৈদেশিক বাণিজ্য বেড়ে যাবে। খাদ্য ও যানবাহন ব্যবসা শুভ হবে। তবে এখনই বিনিয়োগ শুভ নয়।

সিংহ : বিদেশ ভ্রমণ যোগ আছে। সঞ্চিত অর্থ খরচ বাড়বে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা : কর্মস্থলে অতৃপ্তি থাকলেও ব্যস্ততা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। স্ত্রীকে ভ্রমণে সতর্ক থাকতে হবে।

তুলা : আংশিক আশা পূরণ হবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

বৃশ্চিক : ঠান্ডাজনিত রোগ বাড়বে। পাওনা টাকা আংশিক আদায় হতে পারে। স্ত্রীর আয় বাড়তে পারে।

ধনু : সন্তানের ঠান্ডায় রোগ বাড়লেও বিদেশ যাত্রা শুভ। স্ত্রী নানা রোগে ভুগবে। শত্রুরা মাথা উঁচু করে উঠতে পারবে না।

মকর : মায়ের ঠান্ডাজনিত রোগ বাড়বে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। ঋণ বা ধার সাহায্য পাওয়া সহজ হবে না।

কুম্ভ : স্বল্প ভ্রমণ শুভ ও আনন্দময় হবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। সন্তানের স্বাস্থ্যের যতড়ব নিন।

মীন : আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। তবে মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।