শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত‌্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলার কাওরাইদের গলদা পাড়ায় এলাকায় পুকুরের পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলদা পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুস সামাদ (৫৫) ও একই এলাকার আলী হোসেনের ছেলে নাঈম (৯)। আব্দুস সামদ কৃষক ছিলেন। নাঈম গলদা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইমরান শেখ জানিয়েছেন, আব্দুস সামাদ ও নাঈম সন্ধ্যায় বাড়িতে না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি করে। পুকুর পাড়ে কাপড় দেখতে পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার হয়।

তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।