কোভিড-১৯: হটস্পট খ্যাত গাজীপুরে ৬০ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার ৭৯৮ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯-এর হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও ৩৪ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং মারা গেছে আরও ২ জন। এই বৃদ্ধির জেরে গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭৯৮ জন। কোভিড-১৯-শনাক্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ জনের এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৯ জন’।

মোট ৩৪ হাজার ১০৪ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক। অন্য উপজেলায়ও কোভিড-১৯ শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৮৭১ জন, শ্রীপুরে উপজেলায় ৫৮১ জন, কালিয়াকৈর উপজেলায় ৫৫৪ জন, কালীগঞ্জে ৪৪৫ জন এবং কাপাসিয়ায় ৩৪৭ জন।

গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ১৩৭ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৩৪ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে এবং মারা গেছে আরও ২ জন। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ২৭ জন, শ্রীপুরে ৪ জন, কালিয়াকৈরে ১ জন, কাপাসিয়ায় ১ জন এবং কালীগঞ্জে ১ জন’।

সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ৩৪ হাজার ১০৪ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৯৮ জনের। কোভিড-১৯-এ এ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৬০ জনের’।