করোনায় দেশে আরো ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৬

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৪৭৩৩ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৭৬ জন। এ পর্যন্ত শনাক্ত হলেন ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। আজ সুস্থ হয়েছে ২৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের পরীক্ষাগারে ১২ হাজার ৯৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪৭৬ জন শনাক্ত হয়েছেন।

এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার বেলা ১২টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার ১৫২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ২৪ হাজার ৫৮০ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮ লাখ ১২ হাজার ৬০৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭২ লাখ ৬ হাজার ৯৬৯ জন করোনারোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৮৫ জনের অবস্থা আশঙ্কাজনক।