পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন আরও ৯৮ কর্মকর্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিভিন্ন মন্ত্রণালয়ের ৯৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবারের পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ১৩তম ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তদের ইতিমধ্যেই ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে অনুমোদিত পদের সংখ্যা ১২১। বর্তমানে অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন ৫১৩ কর্মকর্তা। এ পরিস্থিতিতে ৯৮ জনকে অতিরিক্ত সচিব করা হলো। এর ফলে এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ৬১১ এ। হিসাব অনুযায়ী অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত কর্মকর্তা সংখ্যা দাঁড়াল ৪৯০। সঙ্গতকারণে পদ না থাকায় পদোন্নতি পাওয়া অধিকাংশ কর্মকর্তাকে আগের পদেই (ইন সিটু) কাজ করতে হবে অথবা ওএসডি থাকতে হবে।

উল্লেখ্য: যারা আগেরবার পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন তাদের এবার পদোন্নতি দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন:-