ব্যয় বাড়বে বৃষের, প্রেমে দ্বন্দ্ব শুরু হবে ধনুর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : মাংসপেশির শিথিলতা দেখা দেবে। নতুন কাজ বা ব্যবসা শুরু করা সহজ হবে। সামান্য অর্থ সঞ্চয় হতে পারে।

বৃষ : পেটের পীড়া দেখা দিতে পারে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। ব্যয় বাড়বে।

মিথুন : পিতার দুর্ঘটনা যোগ আছে। গৃহ সংস্কারে অর্থ ব্যয় হবে। স্ত্রীর আয় সামান্য বাড়তে পারে।

কর্কট : স্ত্রীর আয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব বা ঝগড়া দেখা দিতে পারে। শত্রুদের তৎপরতা থেকে সজাগ থাকুন।

সিংহ : স্ত্রীর দুর্ঘটনা যোগ আছে। ডায়াবেটিস বাড়তে পারে। চর্মরোগ নিয়ন্ত্রণে আসতে পারে।

কন্যা : রক্তের চাপ বাড়তে পারে। আগুন বা বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

তুলা : অলসতা দেখা দেবে। শত্রুরা উপার্জনের পথ বন্ধ করতে চেষ্টা করবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

বৃশ্চিক : গায়ের ব্যথা বাড়বে। মায়ের দুর্ঘটনা যোগ আছে। মাংসপেশির শিথিলতা দেখা দেবে।

ধনু : আয় বাড়তে পারে। প্রেমে দ্বন্দ্ব শুরু হবে। সংসারে ঝামেলা দেখা দেবে।

মকর : বিদেশযাত্রা যোগ আছে। ঠান্ডাজনিত রোগ বাড়বে। মায়ের স্বাস্থ্যের যতড়ব নিন।

কুম্ভ : বিদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। স্বল্প ভ্রমণে তৃপ্তি পাওয়া যাবে না। ঠান্ডায় কষ্ট বাড়তে পারে।

মীন : দূরদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। সংসারে ঝামেলা দেখা দেবে। ব্যয় বাড়বে।