পদোন্নতিপ্রাপ্ত ১৩৫ জন পুলিশ পরিদর্শকের পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৩৫ জন উপপরিদর্শককে (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতি দেওয়া হয় পরে অপর এক প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকদের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

তবে যারা বর্তমানে জাতিসংঘের মিশনে দেশের বাইরে অবস্থান করছেন তারা দেশে ফিরে নতুন কর্মস্থলে যোগদান করবেন।