সিংহের কর্মক্ষেত্রে শত্রুরা ঝামেলা করবে, মকরের আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : বাড়ি সংস্কারে অর্থ ব্যয় হবে। আয় সামান্য বৃদ্ধি পাবে। তবে বাড়িতে অতৃপ্তি বাড়বে।

বৃষ : ঠান্ডায় গায়ে ব্যথা ও পেটের পীড়া বাড়বে। দূরদেশ ভ্রমণ যোগ আছে। মেশিন ক্রয়ের সম্ভাবনা আছে।

মিথুন : কর্মক্ষেত্রে ঝামেলা ও গোলযোগ হতে পারে। ব্যয় বাড়বে। দলিলপত্রের কাজ দ্রুত শেষ হবে।

কর্কট : পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে। মেশিন ও যন্ত্রাংশের ব্যবসা ভালো চলবে। সম্পদ বৃদ্ধি হবে।

সিংহ : কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ঝামেলা তৈরি করবে। তবে স্ত্রীর আয় বাড়বে। কাজের গতি বাড়বে।

কন্যা : প্রকাশ্য শত্রুরা কাগজপত্র নিয়ে আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। পিতার দুর্ঘটনা যোগ আছে।

তুলা : ডায়াবেটিস, পেটের পীড়া ও মাংসপেশির রোগ মাথা চাড়া দেবে। স্ত্রীর আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক : দেহে নানা রোগ আক্রমণ করবে। সন্তানের দুর্ঘটনা থাকলেও ভ্রমণ যোগ আছে।

ধনু : ঠান্ডায় নানা রোগ দেখা দেবে। আয় বাড়তে পারে। পাওনা অর্থ শেষ পর্যন্ত পাওয়া যাবে না।

মকর : হৃদ, স্নায়ু ও চর্মরোগ থাকবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব ও ঝামেলা দেখা দেবে। সন্তানের বিদেশ ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে।

কুম্ভ : আয় বাড়বে। তবে সংসারে দ্বন্দ্ব ও ঝামেলা দেখা দেবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না।

মীন : আগুন ও বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো যাবে না। ছোট ভাইবোনের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে।