গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: হঠাৎ আয় বাড়বে। স্বল্প ভ্রমণ বাতিল হবে। বাসাতে খাদ্য উৎসব হবে।
বৃষ : পেটের পীড়া থাকলেও অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে। লটারি/শেয়ারে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। তবে ব্যবসায় এখনই অর্থ বিনিয়োগ করবেন না।
মিথুন : ঠান্ডা ও পেটের পীড়া বাড়বে। কর্মক্ষেত্রে ঝামেলা থাকতে পারে। জমা অর্থ অকারণে খরচ হয়ে যাবে।
কর্কট : সঞ্চিত অর্থ ক্ষতির সম্মুখীন হবে। দূর ভ্রমণ বাতিল হবে। তবুও ব্যয় বাড়বে।
সিংহ : কর্মক্ষেত্রে গোপন শত্রুরা তৎপর থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। তবে সঞ্চয় হবে না।
কন্যা : পিতার পেটের রোগ বাড়বে। বৈদেশিক খাদ্যদ্রব্যের ব্যবসা বাড়বে। কাজের গতি বৃদ্ধি পাবে।
তুলা : ডায়াবেটিস বাড়তে পারে। স্ত্রীর আয় বাড়বে। পিতার স্বাস্থ্য খারাপ হবে।
বৃশ্চিক : নানা রোগে ভোগাবে। স্ত্রীও হঠাৎ পেটের পীড়ায় কষ্ট পাবে। তবে তার আয় বাড়বে।
ধনু : স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ ভ্রমণ বাতিল হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বাড়বে।
মকর : জটিল রোগে ভুগলেও কর্মস্থলে আনন্দ পাওয়া যাবে। ঠান্ডাজনিত রোগ হতে পারে। সন্তানও হঠাৎ পেটের পীড়ায় পতিত হবে।
কুম্ভ : মায়ের রোগ ভোগ রয়েছে। সন্তানের বিদেশ ভ্রমণ বাতিল হবে। সংসারে ঝামেলা থাকবে।
মীন : স্বাস্থ্য ভালো না থাকলেও কর্মক্ষেত্রে ঝামেলা কমবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। আত্মীয়রা অতৃপ্তি সৃষ্টি করবে।