যুবককে হত্যার পর সড়কের পাশে লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চান্দনা চৌরাস্তার নলজানি এলাকায় ছুরিকাঘাতে মামুন (৪০) নামে এক যুবককে হত্যার পর সড়কের পাশে লাশ ফেলে পালিয়েছে দুর্বত্তরা।

বুধবার (২ ডিসেম্বর) ভোরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুন ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার মৃগালী গ্রামের আতাউর রহমানের ছেলে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, চান্দনা চৌরাস্তার সিয়াম সিএনজি ফিলিং স্টেশনের পূর্বপাশে নলজানী এলাকায় চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের পাশে মামুনের লাশ পড়ে ছিল। খবর পেয়ে ভোর ৫টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহতের পেট-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মামুন ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। হত্যার পর সড়কের পাশে তার লাশ ফেলে পালিয়েছে দুর্বত্তরা।

নিহতের সঙ্গে মানিব্যাগে পাওয়া কাগজে লেখা নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে মামুনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানান এসআই মোস্তফা কামাল।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button