বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীতে দুই টেকনিশিয়ানের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শিমুলতলী এলাকায় ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীতে’ (সিমেন্ট) মিক্সার মেশিনের ভেতরে জড়িয়ে দুই টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে মেশিন টুলস ফ্যাক্টরীর বৈদ্যুতিক খুঁটি তৈরির বিভাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদরের কালিশংকরপুর এলাকার সামসুদ্দিনের ছেলে নিশান হোসেন (২৭) ও কুমিল্লার দেবীদ্বার থানার উজানিজোড়া এলাকার শামসুল হক খন্দকারের ছেলে কামাল খন্দকার (২৫)।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর ভূঁইয়া ও উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, সকালে শিমুলতলী এলাকায় ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীতে’ মিক্সার মেশিনের ভেতরে প্রবেশ করে তার দুইজন মেশিনের কাজ করছিলেন। এমন সময় অপারেটর মেশিনটি চালু করলে মেশিনটি ঘুরা শুরু হয়। এতে তারা দু’জনেই জখমপ্রাপ্ত হয়ে চিৎকার শুরু করলে মেশিন বন্ধ করে তাদের উদ্ধার করা হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিৎিসাধীন অবস্থায় নিশান হোসেন মারা যান। কামাল খন্দকারকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করলে সেখানে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।