গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে গাজীপুরের উত্তর বিলাশপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) মৃত্যু হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ৩৫ বছর বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, রোববার সকাল সোয়া ৯টার দিকে উত্তর বিলাসপুর এলাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।