সম্পদ প্রাপ্তির যোগ মিথুনের, ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে কুম্ভর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ঠান্ডায় গায়ের ও মাংসপেশির ব্যথা বাড়বে। স্বাস্থ্যের জন্য বিদেশ গমন হতে পারে। স্ত্রীর আয় বাড়বে।

বৃষ : পেটের ব্যথা বাড়বে। তীর্থ ভ্রমণ যোগ আছে। স্ত্রীর গায়ের ব্যথা ও ডায়াবেটিস বাড়বে।

মিথুন : গায়ের ব্যথা বাড়বে। তবে সম্পদ প্রাপ্তির যোগ আছে। কিছু অর্থ সঞ্চয় হতে পারে।

কর্কট : ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। প্রেম ও রোমাঞ্চ শুভ।

সিংহ : মায়ের গায়ের ব্যথা বাড়বে। বন্ধুরা কাজে সাহায্য করবে। পিতার স্বাস্থ্য খুবই খারাপ থাকবে।

কন্যা : বসতবাড়ির সম্পত্তির ভাগ পাওয়া যাবে। আত্মীয়রা কাজে সহযোগিতা করবে। স্ত্রীর আয় বাড়তে পারে।

তুলা : আয় ও সম্পদ বাড়বে। সম্পদের জন্য বিদেশ গমন যোগ আছে। সংসারে শান্তি ও আনন্দ যোগ আছে।

বৃশ্চিক : গায়ের ব্যথা ও ডায়াবেটিস বাড়বে। তবে ভূ-সম্পদও বাড়তে পারে। ঠান্ডা থেকে দূরে থাকুন।

ধনু : সম্পত্তি বিক্রির কাগজপত্র প্রস্তুত হতে পারে। রক্তচাপ ও স্নায়ুরোগের সমস্যা দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মকর : সম্পত্তি ক্রয়ের দলিলপত্রের কাজ শেষ হবে। চর্ম ও স্নায়ুরোগ থেকেই যাবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে। সম্পত্তি ক্রয়ের ঝোঁক থাকবে। স্বল্প ভ্রমণ শুভ হবে।

মীন : আয় বাড়বে। সংসারের ঝামেলা সামান্য কমবে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।