বিদেশ ভ্রমণে খরচ বাড়বে ধনুর, ঠান্ডায় গায়ের ব্যথা বাড়বে বৃশ্চিকের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : বিদেশে নতুন চাকরিপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশে শ্রমিক নিয়োগ ব্যবসা বৃদ্ধি হবে। স্ত্রীর আয় বাড়বে।

বৃষ : দ্রুত বিদেশ গমন কার্যকর হবে। স্ত্রীর ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি হবে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন : চর্মরোগ বাড়বে। এ ছাড়া ঠা-ায় গায়ের ব্যথা বাড়বে। স্ত্রীর আয় বাড়তে পারে।

কর্কট : স্ত্রীর চর্মরোগ বাড়বে। চাকর-বাকর বাড়ি ছেড়ে যেতে পারে। সন্তানের দূরদেশ গমন যোগ আছে।

সিংহ : চর্মরোগ বাড়তে পারে। ঠান্ডায় মায়ের গায়ের ব্যথা বাড়বে। ব্যবসার কর্মচারী চলে যেতে পারে।

কন্যা : স্বল্প ভ্রমণ শুভ। সন্তানের চর্মরোগ বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়।

তুলা : আয় বাড়বে। মায়ের রোগ সমস্যা থাকলেও সংসারে শান্তি বিরাজ করবে। কাজে বন্ধুরা সাহায্য করবে।

বৃশ্চিক : ঠান্ডায় গায়ের ব্যথা বাড়বে। স্বল্প ভ্রমণ শুভ হবে। বাসস্থান থেকে দূরে যাওয়ার সম্ভাবনা।

ধনু : বিদেশ ভ্রমণে খরচ বাড়বে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। আয় বাড়বে।

মকর : চর্মরোগ বাড়লেও দূরদেশ ভ্রমণ শুভ হবে। ব্যাংকে সঞ্চয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : স্নায়ু দুর্বলতা থাকলেও কর্মব্যস্ততা বাড়বে। বৈদেশিক ব্যবসা বাড়বে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

মীন : বিদেশে শ্রমিক নিয়োগ লাভজনক হবে। সংসারে ঝামেলা থাকলেও আংশিক অর্থ সঞ্চয় হবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।