গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ১১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৫১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ জনের।
এ পর্যন্ত গাজীপুরে শনাক্তের সংখ্যা ৯ হাজার ৩৩১ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৬৫ জনের।
রোববার (১৮ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ১১৭ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৫১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সর্বাধিক কালীগঞ্জে ১৪ জন, শ্রীপুরে ১৩ জন, সদরে (মহানগর) ১০ জন, কাপাসিয়ায় ৮ জন এবং কালিয়াকৈরে ৬ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরো ৩ জনের।”
তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৭১ হাজার ১২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৩১ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৮২০ জন।”
”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৬৫ জনের।”
‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ১৪৯ জন। এছাড়াও কালিয়াকৈরে ৯৩০, শ্রীপুরে ৮৯০ জন, কালীগঞ্জে ৭৩৯ জন এবং কাপাসিয়ায় ৬২৩ জন।”