গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস।
দিবসটি পালনে সামাজিক-মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে একই সময়ে মেডিটেশনের আয়োজন করে।
এর আগে সকাল সাতটার দিকে ঢাকাতে জাতীয় প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয়ভাবে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম।
কোয়ান্টাম মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুজ্জামানের সঞ্চালনায় মেডিটেশন সংক্রান্ত অনুভূতি বর্ণনা করেন জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও কোয়ান্টাম গ্রাজুয়েট সাংবাদিক কাজী রওনাক হোসেন। এরপর সকলে যৌথ মেডিটেশনে অংশগ্রহন করেন উপস্থিত সবাই। এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিটি শাখা ও সেলে ছিল বিশেষ আয়োজন।
এই কর্মসূচির আওতায় গাজীপুর, টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ি, চৌরাস্তা, শ্রীপুর, কাপাসিয়া কোয়ান্টাম সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা, মেডিটেশন ও ডকুমেন্টরি শো প্রদর্শন আয়োজন করা হয়েছিল।

কোয়ান্টাম ইউটিউব চ্যানেলে-Quantum Method [Official]-এ দিনব্যাপী সরাসরি অনুষ্ঠিত হয় সচেতনমূলক নানা অনুষ্ঠান।
উল্লেখ্য, পৃথিবী জুড়ে মেডিটেশনের প্রচার ও প্রসারের লক্ষ্যে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়ে থাকে। ব্রিটিশ নাগরিক উইল উইলিয়ামস এই দিনটির প্রবর্তক। ২০১৯ সাল থেকে ব্রিটেনে ছোট আকারে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস পালন শুরু হয়।
‘নিয়মিত মেডিটেশন: সুস্থ সফল সুখী জীবন’ থিমকে সামনে রেখে ২১ মে ২০২১ দেশের বাহিরেও আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়াসহ বিভিন্ন প্রান্তে এক সাথে একই সময়ে লাখো মানুষের মেডিটেশন করার মাধ্যমে বিশ্ব মেডিটেশন দিবসকে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছিল কোয়ান্টাম ফাউন্ডেশন।
তিন দশক ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন সাধারণ মানুষের কাছে মেডিটেশনের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে অবিরাম কাজ করে যাচ্ছে। প্রাচ্য এবং পাশ্চাত্যের মেডিটেশন পদ্ধতির সমন্বয়ে গড়ে উঠেছে কোয়ান্টামের ধ্যান পদ্ধতি।

আধুনিক মেডিটেশন এখন আত্মিক উন্নতি, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতার পাশাপাশি বৈষয়িক উন্নতির মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ২০২০ সাল থেকে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। এ কথা এখন প্রমাণিত যে নিয়মিত মেডিটেশন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
পৃথিবীর পঞ্চাশ কোটি মানুষ বর্তমানে নিয়মিত মেডিটেশন করছেন। শারীরিক মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব মেডিটেশন দিবস পালন এবং দিনটিকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে মানুষকে সচেতন করতে উইল উইলিয়ামস, কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কাজ করে চলেছে।
মেডিটেশন কোর্স সংক্রান্ত যে কোন তথ্যের জন্যে যোগাযোগ করা যাবে ০১৭৯৯৩৫৫৬৫৫ এই নম্বরে, এছাড়া মেডিটেশন সংক্রান্ত সকল তথ্য, বই, অডিও, ভিডিও পাওয়া যাবে www.quantummethod.org.bd -এই এড্রেসে।