অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নাসরিন পারভীনকে গাজীপুরে পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন পারভীনকে(১৬৭২৬) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়েছে।

সোমবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

এছাড়াও একই প্রজ্ঞাপনে শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাসলিমা মোস্তারীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুরে পদায়ন করা হয়েছে।

অপরদিকে পৃথক এক প্রজ্ঞাপনে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ মশিউর রহমানকে (১৫৯৬৮) বদলিপূর্বক সিনিয়র সহকারী সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়েছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শাহীন আরা বেগম পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ নাসরিন পারভীনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে এবং শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারীকে(১৬৮৯৪) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুরে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য: (বিসিএস) ২৯ তম ব্যাচের কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভীন ২০২১ সালের ৭ জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুরে যোগদান করেন। বর্তমানে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জামালপুরে কর্মরত আছেন।

২০১২ সালে সহকারী কমিশনার হিসেবে তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

 

আরো জানতে……

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমানের বদলি

শ্রীপুরের ইউএনও তাসলিমা মোস্তারীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন