কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু 

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকায় বিষধর সাপের কামড়ে ফয়েজ খাঁন (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুন) রাত ৯ টার দিকে বিষধর সাপ তাকে দংশন করে। পরে মধ্যে রাতে তার মৃত্যু হয়।

নিহত ফয়েজ খাঁন জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকায় আমজাত হোসেন খাঁনে ছেলে। সে আজমতপুর তাজুল ইসলাম খাঁন একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্র।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) ফারুক খাঁন নিহতের স্বজনদের বরাদ দিয়ে বলেন, সোমবার রাতে ফয়েজ তার বাবা-মার সঙ্গে বাড়িতে তাদের মাটির ঘরে শুয়ে ছিল। রাত নয়টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সে সময় ফয়েজের কাছে থাকা হাত পাখা খাটের নিচে পড়ে যায়। সে হাত পাখা তুলতে খাটের নিচে হাত দিলে বিষধর সাপ তার ডান হাতে দংশন করে। পরে ফয়েজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেকর্ড করেন। পরে ঢাকা নেয়ার পথে মধ্যে রাতে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button