পরিবেশ দূষণ: পৃথক অভিযানে ৬ লাখ টাকা জরিমানা করেছে গাজীপুর পরিবেশ অধিদপ্তর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুরের সারাবো ও হাতিমারা এলাকায় ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে দুই কারখানারকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুত রাখার দায়ে এক ব্যাবসায়ীকে ২ লাখ ৫০ টাকা জরিমানা করেছে গাজীপুর পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুন) দিনব্যাপী পরিবেশ দূষণ রোধে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।


গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জবাব মোঃ আশরাফ উদ্দিন বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে গাজীপুর পরিবেশ অধিদপ্তর কাশিমপুরের সারাবো এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ‘ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেডকে’ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং কারখানার ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া হাতিমারা এলাকায় ‘টংরিভ দ্যা ইন্ডাস্ট্রি লি: ইউনিট-২’ নামে অপর এক কারখানাকে একই অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে। পশাপাশি দুই কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান দেয়া হয়েছে।

আশরাফ উদ্দিন আরো বলেন, অপদিকে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় টঙ্গীর বড় দেওরা এলাকায় র‍্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ এর নেতৃত্বে অভিযোগ পরিচালনা করে হেলাল উদ্দিন নামক এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস এবং র‍্যাব-১ এর সদস্যরা উপস্থিত ছিলেন।