২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৯৩ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ২৩০ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১২ হাজার ২৬৮ জন। করোনায় গাজীপুরে এ পর্যন্ত মারা গেছেন ২৩০ জন।

শুক্রবার (২৫ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৩ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ৯৩ জনের। এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ হাজার ৯৫৬ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ২৬৮ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২৩০ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৬৫ জন।”

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৫৮ জন, শ্রীপুরে ১৭ জন, কালিয়াকৈরে ৯ জন, কাপাসিয়ায় ৪ জন এবং কালীগঞ্জে ৫ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ২৭ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৩৪৮ জন, কালিয়াকৈরে ১ হাজার ২৪৮ জন, কালীগঞ্জে ৮৭১ জন এবং কাপাসিয়ায় ৭৭৪ জন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button