গাজীপুরে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৩ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৩ জনের।

রোববার (২৭ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়,”গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ৮৩ জনের। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের। এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ হাজার ৪৫২ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ৪০৬ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৫৮ জন।”

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩৩ জন, শ্রীপুরে ২৬ জন, কালিয়াকৈরে ১৪ জন, কাপাসিয়ায় ৮ জন, এবং কালীগঞ্জে ২ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৯৯ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৩৭৪ জন, কালিয়াকৈরে ১ হাজার ২৬৪ জন, কালীগঞ্জে ৮৭৮ জন এবং কাপাসিয়ায় ৭৯১ জন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button