৮৩ জনকে নিয়োগ দেবে গাজীপুর পরিবার পরিকল্পনা কার্যালয়
গাজীপুর কণ্ঠ, চাকরি-বাকরি ডেস্ক : পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন গাজীপুর জেলার আওতাধীন শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৩টি পদে মোট ৮৩ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক- ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
পদের নাম: পরিবার কল্যাণ সহকারী- ৭৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা।
পদের নাম: আয়া- ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dgfpcum.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
https://www.gazipurkontho.com.bd/wp-content/uploads/2021/06/DGFPGAZ.pdf



