গাজীপুরে একদিনে সর্বোচ্চ ৩০৩ জনের করোনা শনাক্ত, আরও ৬ জনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে সর্বোচ্চ ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
বুধবার (২৮ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসেব অনুযায়ী শতকরা ৬২ দশমিক ৪৭ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৩০৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ২ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৭ হাজার ৫৭০ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৩২ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৫৩ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৩৬ জন, কাপাসিয়ায় ৪৮ জন, শ্রীপুরে ৪৪ জন, কালীগঞ্জে ৩৮ জন এবং কালিয়াকৈরে ৩৭ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১০ হাজার ৮১৮ জন। এছাড়াও শ্রীপুরে ২২৪১ জন, কালিয়াকৈরে ১৮৬৩ জন, কাপাসিয়ায় ১৩৩২ জন এবং কালীগঞ্জে ১৩১৬ জন।”



