গাজীপুরে ডোবার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলী এলাকায় ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে আল রাহাত রিমন(১৫) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে।

বুধবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল রাহাত রিমন শ্রীপুরের মাধখলা তুলা উন্নয়ন ও বীজ বর্দ্ধন খামারের ল্যাব সহকারী মো. রতনের একমাত্র ছেলে। সে স্থানীয় সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির দশম শ্রেণীর শিক্ষার্থী।

রিমনের পরিবারের বরাত দিয়ে সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির পরিচালক মো. সালাহ উদ্দিন আহমেদ মিলন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সুইমিংপুলে গোসলের কথা বলে প্রতিবেশী বন্ধুরা একত্রে বাইরে বের হয়। তারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠানোরও কথা জানায়। পরে তারা মাধখলা গ্রামের পার্শ্ববর্তী ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলীর একটি ডোবায় গোসল করতে নামে। ডোবাটি মাঝখানে গভীর থাকায় পা পিছলে প্রত্যেকেই সেখানে পড়ে যায়। অন্য সবাই উঠতে পারলেও আল রাহাত পানিতে ডুবে মারা যায়।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুল আল রশিদ জানান, তুলা খামারের পাশে সিংড়াতলী এলাকার একটি ডোবায় ওই শিক্ষার্থী কমপক্ষে ৬ সহপাঠীসহ গোসল করতে নামে। সেখানে আল রাহাত পানিতে ডুবে মারা যায়। তার স্বজনেরা মরদেহ উদ্ধার করে নিজেরাই নিয়ে গেছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button