১০ ট্রাক অস্ত্র মামলায় কারাগারে বন্দি ব্রিগেডিয়ার (অব.) রহিম করোনায় আক্রান্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি ছিলেন।

কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আবদুল জলিল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের করোনা ভাইরাস শনাক্ত হলে তাকে গত ৩১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তারা তাকে গ্রহণ করে ওইদিনই রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ব্যবস্থা করেন।’

এর আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২৬ জুলাই তার করোনা শনাক্ত হয়। তখন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রঙ্গত, ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড ‍দেন আদালত। বর্তমানে এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button