গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্টোপলিটন পুলিশ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার এবং একটি প্রাইভেটকার (টয়োটা এক্সিও) জব্দ করেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- গাজীপুর সিটি করপোরেশনের চা-বাগান বাশতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সোহেল (৩৮) ও একই সিটি করপোরেশনের ভারারুল জামতলা এলাকার তারা মিয়ার ছেলে আব্দুল মোমেন (২৮)।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেট্টো পুলিশের এডিসি (উত্তর) রেজুয়ান আহমদের নেতৃতে সিটি করপোরেশনের ভোড়া এলাকার বায়তুল মনির জামে মসজিদের সামনে রাস্তায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা টেবলেটসহ ওই দুই জনকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button