গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গত তিন বছরে ওয়ারেন্টভুক্ত পলাতক ও মাদক মামলার মোট ৩১ হাজার ৪০৭ জন আসামি গ্রেফতার করেছে। এ সময়ে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যমানের মাদক উদ্ধার এবং মোট ১০ হাজার ৩ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তিন বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে পুলিশ সদর দপ্তরে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। একই সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্ধোধন করেন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম (সেবা)।
জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গত তিন বছরে পলাতক সাধারণ ওয়ারেন্টভুক্ত ২২ হাজার ৮৪০ জন ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৮৪ জন এবং ৪ হাজার ৫৪৮টি মাদক মামলার ৭ হাজার ২৮৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো তথ্য বিবরণীতে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি জিএমপি’র আটটি থানায় মোট ৯ হাজার ৬৬০ টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ১৯৮টি, ডাকাতির মামলা ৩৩টি, দস্যূতা মামলা ৯১টি, নারী ও শিশু নির্যাতন আইনের মামলা ১ হাজার ১৯৫টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে-৪ হাজার ৭০০টি মামলা এবং অস্ত্র আইনের ১১৯টি মামলা রয়েছে। গত তিন বছরের এসব মামলাসহ জেলা পুলিশ থেকে প্রাপ্ত মামলার মোট ১০ হাজার ৩ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এসময়ে ৪ হাজার ৫৪৮টি মাদক মামলার ৭ হাজার ২৮৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়াও আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা (তামিল) জারি হওয়া সাধারণ ওয়ারেন্টভুক্ত ২২ হাজার ৮৪০ জন এবং ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মহানগরের আটটি থানায় ৬০টি বিটের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে জনগনের সহায়তায় নিবিড়ভাবে কাজ করা যাচ্ছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।
তথ্য বিবরণীতে আরো জানানো হয়, মাদক নিয়ন্ত্রণেও গাজীপুর মেট্টোপলিটন পুলিশের রয়েছে অভূতপূর্ব সাফল্য। অদ্যাবধি দায়ের হওয়া মামলার মধ্যে ৪ হাজার ৫৪৮ টি মাদক মামলায় মোট গ্রেফতার করা হয়েছে ৭ হাজার ২৮৩ জন আসামিকে। এ সময়ে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ পিস ইয়াবা, ৩ হাজার ৩১ কেজি গাঁজা, প্রায় ৯ কেজি হেরোইন, ২৮ হাজার ৫৮ বোতল ফেন্সিডিল, ১১ হাজার ৩৪১ লিটার দেশী-বিদেশী মদ, প্রায় ৫ হাজার ১৬১ ক্যান বিয়ার এবং ৪ হাজার ৯০৯ পিস প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৬ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা।
আরো জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন প্রতিষ্ঠার ৪ মাস পর টঙ্গী পশ্চিম থানা এলাকায় তুরাগ নদীর তীরে বিশ্বের মুসলমানদের ২য় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ-লাখ মুসল্লীর নিরাপত্তা বিধানে দেশের ৬৪ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অক্লান্ত চেষ্টা এবং অফিসার ও ফোর্সের সমন্বয়ে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে রোল মডেলে পরিণত হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মহানগর এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় চারটি কারাগারে নিষিদ্ধ জঙ্গী সংগঠনের বিচারাধীন আসামি, মানবতাবিরোধী অপরাধে দন্ডিত ও বিচারাধীন আসামিসহ গুরুতর অপরাধে গ্রেফতার ও বিচারাধীন প্রায় ১০ হাজার বন্দী রয়েছে। এসব বন্দীদের প্রতিনিয়ত সর্বোচ্চ নিরাপত্তার সাথে দেশের বিভিন্ন আদালতে হাজিরা শেষে ফেরত আনয়নের কাজ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মহানগর এলাকায় বালক-বালিকাদের ৫টি নিরাপদ সংশোধনাগারে শিশু অভিযুক্তদের দেশের বিভিন্ন আদালতে হাজির করা ও ফেরত আনার বিষয়টিও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঝুঁকি নিয়ে সফলতার সাথে পালন করছে।
গাজীপুর মহানগর এলাকায় গার্মেন্টসসহ প্রায় ২ হাজার মিল ফ্যাক্টরী ও কলকারখানা রয়েছে। গার্মেন্টস গুলোতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দক্ষতার সাথে শ্রমিক অসন্তোষ বল প্রয়োগ ছাড়া মানবিক পুলিশিং-এর মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করে চলছে।
গাজীপুর মহানগরের গণপরিবহন, পণ্যবাহী পরিবহন ও অন্যান্য যানবাহন মোট ১৩ হাজার ৩৮৯টি। চলমান ফ্লাইওভার ও বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট যানযটের মধ্যেও চ্যালেঞ্জের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ব্যস্ততম রাস্তা চলমান রাখাসহ বিভিন্ন উৎসবে অত্যন্ত দক্ষতার সাথে ঘরমুখো মানুষকে তাঁর নিরাপদ গন্তব্যে অবাধে চলাচল নিশ্চিত করছে।
বৈশ্বিক মহামারী করোনা কালীন সময় গাজীপুর মেট্রোপলটিন পুলিশের প্রত্যেক সদস্য প্যান্ডেমিক পুলিশিং করেছে অত্যন্ত ধৈর্য্য, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর গৌরবময় অগ্রযাত্রার তিন বছর পূর্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শুভ উদ্ভোধন করেন ২০১৮ সালর ১৬ সেপ্টেম্বর। এর মাধ্যমেই বাংলাদেশ পুলিশের অন্যতম নব ইউনিট গাজীপুর মেট্টোপলিটন পুলিশেরে যাত্রা শুরু হয়। ঢাকার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী গাজীপুর জেলায় সরকারি, বেসরকারি, সামরিক-বেসামরিক স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার প্রত্যয়েই গঠিত হয়েছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় ‘শৃঙ্খলা নিরাপত্তায় দৃঢ়প্রতিজ্ঞ’ বাণীকে হৃদয়ে ধারণ করে অগ্রযাত্রা শুরু হয়েছিল জিএমপি’র এবং এই প্রত্যয়ে এগিয়ে চলছেই। এই চলার পথে কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর মহানগর পুলিশের সকল পুলিশ সদস্য ও গাজীপুর মহানগর বাসীর অকুন্ঠ সমর্থনের জন্য।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের প্রথম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেছেন ওয়াই এম বেলালুর রহমান বিপিএম (সেবা), দ্বিতীয় পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেছেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) এবং বর্তমানে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেছেন খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা।
গাজীপুর মেট্রোপলটিন পুলিশের বিশেষ কৃতিত্বের স্বীকৃতিঃ
প্রতিষ্ঠার পর থেকেই নতুন ইউনিট হিসেবে সকলের সহযোগিতায় মাথা উচু করেই এগিয়ে যাচ্ছে গাজীপুর মেট্রোপলটিন পুলিশ। নানান প্রতিকূলতা কিংবা চ্যালেঞ্জকে জয় করার মানসে কাজ করে যাচ্ছে সকলে একটা পরিবার হিসেবে।
২০১৯ সালের ২৯ জানুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বিপিএম (সেবা) পদক প্রাপ্ত হন।
২০২০ সালের ২ জানুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) আইজি ব্যাজ পদক প্রাপ্ত হন।
২০২০ সালের ৩১ জানুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) কে,এম, আরিফুল হক আইজি ব্যাজ পদক প্রাপ্ত হন।
২০১৯ সালের ১ জানুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান আইজি ব্যাজ পদক প্রাপ্ত হন।
২০২০ সালের ৫ জানুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মনজুর রহমান পিপিএম (সেবা) পদক প্রাপ্ত হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে কেক কেটে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) তানভীর মমতাজ, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) এস. এম. শফিউল্লাহ্ বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) নূরে আলম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মিজানুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হুমায়ুন কবিরসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা।
আরো জানতে…
জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির
জিএমপি’র নতুন কমিশনার খন্দকার লুৎফুল কবির
জিএমপি কমিশনার আনোয়ার হোসেনকে রেঞ্জ ডিআইজি হিসেবে চট্টগ্রামে পদায়ন
জিএমপি’র নতুন কমিশনার ডিআইজি আনোয়ার হোসেন
গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ