অবৈধ পথে যাত্রা শুভ হবে না বৃষের, স্বীয় জিহ্বা শাসনে রাখুন সিংহ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : মেষ রাশির জাতক এ সপ্তাহে গবাদিপশু-সংক্রান্ত ঝামেলায় জড়াবেন। রাজার বাড়ির কারও সহযোগিতায় গবাদিপশুর পাল বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।
বৃষ : বৃষ নারী-পুরুষের সমুদ্রযাত্রার যোগ রয়েছে। তবে অবৈধ পথে যাত্রা শুভ হবে না। সম্ভবত নেভাল, উচ্চ পদমর্যাদা সম্পন্ন কমান্ডারের সহযোগিতা পাবেন।
মিথুন : এই রাশির জাতকের একাদশস্থানে শুভাশুভ গ্রহের অবস্থানের কারণে দৈবাৎ কোনো রাজপরিবারের সন্তানের কৃপাদৃষ্টির ফলে মন্ত্রণালয়ে অবস্থান করবেন।
কর্কট : কর্কট নারী-পুরুষনির্বিশেষে আরূঢ়লগেড়বর ব্যয় স্থানে অবস্থানের কারণে জাতক প্রভূত অর্থ উপার্জন করবেন। কিয়দংশ দরিদ্র মানুষের উপকারে ব্যয় হবে।
সিংহ : ‘রাজমূলাদ্ব্যয়ং চন্দ্রদৃষ্ট্যা বিশেষতঃ’ ফলে সিংহ রাশির জাতক নারী-পুরুষনির্বিশেষে এ সপ্তাহে রাজরোষের শিকার হবেন। স্বীয় জিহ্বা শাসনে রাখুন।
কন্যা : কন্যা রাশির এ সপ্তাহে প্রণয়ঘটিত বিষয়ে কিউপিডের শরাঘাতে জর্জরিত হবেন। প্রেমিক-প্রেমিকার বালখিল্য ব্যবহারে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে।
তুলা : তুলা রাশির জাতকের বাল্যবন্ধুর সঙ্গে বহু বছর পর যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বন্ধুর ব্যবসায়ে অর্থ লগ্নির আহ্বান সাদরে গ্রহণ করুন। লাভ হবে।
বৃশ্চিক : নারী-পুরুষনির্বিশেষে রাহুর প্রভাবে শনিগ্রহের কোপে অবৈধ পথে অর্থ উপার্জনের আশায় বিপদে পড়ে অঙ্গহানি হওয়ার আশঙ্কা রয়েছে। সাবধান হোন।
ধনু : ধনু রাশির জাতক নারী-পুরুষনির্বিশেষে গ্রহের ফেরে নারী-শিশু নির্যাতন মামলায় জড়িয়ে যেতে পারেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের পরামর্শ নিন।
মকর : ‘পদারূঢ় ব্যয়ে নিত্যং কলহাদয়ব্যয়ঃ’ তাই জাতকের সহায়-সম্পত্তির কারণে স্ত্রী ও নিকটাত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন। সচেতন হোন।
কুম্ভ : কুম্ভ জাতক-জাতিকার অবৈধ পথে এবং কুকর্মে প্রভূত অর্থ উপার্জনের লক্ষ্যে রাজপরিবারের ভগিড়ব বা সন্তানকে অর্থ প্রদান থেকে বিরত থাকুন। নতুবা বিপদ।
মীন : মীন রাশির জাতক শতপদ চক্রানুযায়ী প্রতিপাদে, মৃগশিরা নক্ষত্রের প্রভাবে, পরিবারের প্রবীণ নারী সদস্যের মহাপ্রয়াণের ফলে প্রভূত অর্থপ্রাপ্তি হবেন।



