বেলাই বিলে মৎস্য রক্ষায় কালীগঞ্জে অভিযান, আগুনে পুড়িয়ে কারেন্ট জাল ধ্বংস

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বেলাই বিলে মৎস্য রক্ষায় কালীগঞ্জের বেরুয়া এলাকায় নৌকায় চড়ে অভিযান পরিচালনা করে প্রায় ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিস।

নৌকায় চড়ে অভিযানে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার নিষিদ্ধ কারেন্ট জাল শনাক্ত করছেন।

কাপাসিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (কালীগঞ্জে ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেলাই বিলে নৌকা নিয়ে অভিযান পরিচালনা করে বিল থেকে প্রায় ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়ে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার বলেন, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ। বেলাই বিলে অভিযান পরিচালনা করে প্রায় ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button