তুলার ব্যবসায়ে হঠাৎ অর্থপ্রাপ্তি, স্ত্রীর বাধার মুখে অর্থ হাতছাড়া হতে পারে ধনুর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতক এ-সপ্তাহে শত বছরের পুরান কোনো বইয়ের সন্ধান লাভ করবেন। লাইব্রেরিসংক্রান্ত বা ভাংগারির কোনো দোকানে অমূল্য পুস্তকের সন্ধান পেতে পারেন।

বৃষ : ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু গোঁয়ার গোবিন্দের সম্মুখীন হতে পারেন। যুক্তি তর্কে না গিয়ে গোঁয়ারদের আবেগকে প্রধান্য দিয়ে মানে মানে সরে পড়ুন।

মিথুন : সরলতার সুযোগ নিয়ে দুষ্ট কপট বন্ধু-বান্ধবী আপনার জমাকৃত অর্থ তছরুপে প্ররোচিত করতে পারে। সকলের সমান অংশগ্রহণ ছাড়া অর্থলগ্নি করবেন না।

কর্কট : স্বনামধন্য ক্লাবের সদস্যরা আপনাকে মদ্যপানে উৎসাহিত করার জন্য লাইসেন্স গ্রহণে প্রলুব্ধ করতে পারে। ঘুণাক্ষরেও এদের ফাঁদে পা দেবেন না। ক্ষতি হবে।

সিংহ : রাজনৈতিক নেতারা কমিটি গঠনে প্রকৃত ত্যাগী পরোপকারী সদস্যদের বাছাই করবেন। চাটুকার গ্রহণ করেছেন কি মরেছেন। এরা মুহূর্তে উল্টে যাবে।

কন্যা : কিশোরী বন্ধুরা, এ-সপ্তাহটা আপনি সহজেই প্রতারিত হতে পারেন। বহু-বছরের কোমলমতি বন্ধুটি থাবা মারতে পারে। যতই বলুক দৈহিক মিলন পরিত্যাজ্য।

তুলা : ব্যবসায়ে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রশাসনিক কর্মকর্তার শ্যালিকা অর্থলগ্নি করতে চাইলে আইনজ্ঞ বন্ধুর পরামর্শ নেবেন। নতুবা বিপদ হতে পারে।

বৃশ্চিক : বিদেশি রমণীর কাছ থেকে ব্যবসায়ের জন্য অর্থ পাবেন। স্ত্রীর বাধার মুখে অর্থ হাতছাড়া হতে পারে। স্ত্রীকে রাজি করাতে পারলে সৌভাগ্য আপনার দ্বারে।

ধনু : নিকট কোনো আত্মীয় আপনার গোপন কোনো বিষয় নিয়ে বিব্রতকর প্রস্তাব করতে পারে। যত যাই হোক অন্যায়কে প্রশ্রয় না দেওয়াই জাতকের উচিৎ হবে।

মকর : বিদেশ যাত্রায় বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছুতেই অন্যায় পথে কোনো সাহায্য গ্রহণ করবেন না। দেরিতে হলেও সমস্যার সমাধান হবে।

কুম্ভ : বড় কোনো ব্যবসায়ে না জড়ানোই ভালো। কারণ শনিগ্রহের প্রভাবে আপনার হয়ে যাওয়া কাজও হাতছাড়া হতে পারে। উৎকোচ প্রদানের লোভে পড়বেন না।

মীন : এত বছর পর হঠাৎ মুক্তিযুদ্ধের বা কোনো প্রকার ধর্মীয় তর্কে জড়াবেন না। বিষয়টি ইতিহাসবিদের ওপরই ছেড়ে দিন। সত্য একদিন প্রকাশ পাবেই।