নিবন্ধনের অনুমতি পেলো আরও ৮৫ অনলাইন নিউজ পোর্টাল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আরও ৮৫টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এরমধ্যে ২৩টি অনলাইন নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে এসব পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০২০ সালে তিন দফায় সবমিলিয়ে ১৭৭টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে ওই বছরের ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ।

এরপর ২৯ নভেম্বর তৃতীয় দফায় ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

গত বছরের ১৭৭টি আর আজকের ৮৫টি মিলিয়ে নিবন্ধনের অনুমতি পেল মোট ২৬২টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণ।

নিবন্ধনের অনুমতি পাওয়া নিউজ পোর্টালের তালিকা:

পত্রিকার অনলাইন ভার্সন

অনলাইন নিউজ পোর্টাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button