প্রকাশ্যে এলো ব্রিটিশ পুলিশের ১০০ ধর্ষণের ঘটনা!

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিনে এক নারী খুনের ঘটনা যেন ভীমরুলের চাকে ঢিল মারল! সারা এভেরার্ড নামে ওই নারীর খুনের তদন্ত করতে গিয়ে সে দেশের পুলিশ সম্পর্কে ভয়ানক তথ্য প্রকাশ্যে এল।

অভিযোগ ধর্ষণ, যৌন হেনস্থা, শিশু নিগ্রহের ঘটনায় জড়িত প্রায় দুই হাজার পুলিশ।

গত চার বছর ধরে তারা এ ধরনের অপরাধ করছেন বলে অভিযোগ। এ ঘটনা ইতোমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা যুক্তরাজ্যে।

সারাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ওয়েন কুজেনস নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সেই ঘটনা পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলে সাধারণ মানুষকে। তদন্ত চলাকালীনই পুলিশের বহু কর্মকর্তার বিরুদ্ধে এমন অপরাধের ঘটনা এক এক করে উঠে আসতে শুরু করে। তদন্ত এগোতেই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের যে সংখ্যাটা উঠে আসে, তা দেখে আঁতকে ওঠেন তদন্তকারীরা।

ফ্রিডম অব ইনফর্মেশনের তথ্য বলছে, ২০১৭ থেকে গত চার বছরের মধ্যে ৩৭০টি যৌন হেনস্থা, ১০০টি ধর্ষণ ও ১৮টি শিশু নিগ্রহের ঘটনা ঘটেছে। যার সবক’টির সঙ্গেই জড়িত পুলিশকর্মীরা। ২০১৭ সালে খুন হন সারা এভেরার্ড।

 

সূত্র: ডেইলি মেইল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button