সারা দেশে মুঠোফোনে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের বিভিন্ন জেলা থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর আসছে।

অপারেটর সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।

তবে কী কারণে ইন্টারনেট বন্ধ সেটা জানা যায়নি। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বক্তব্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে খুলনা থেকে একজন গণমাধ্যমকর্মী ফোনে জানান তিনি মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। ইন্টারনেট বন্ধ রয়েছে কি না জানতে চান তিনি।

রাজধানীর বাড্ডার বাসিন্দা মো. আলআমিন সজীব জানান, তিনি সকাল থেকেই মুঠোফোনে ইন্টারনেট পাচ্ছেন না।

মিরপুরের বাসিন্দা মাহবুব আলম বলেন, সকালে বাসায় তিনি ওয়াইফাই ব্যবহার করেছেন। বাসা থেকে বের হওয়ার পরে মুঠোফোনে আর ইন্টারনেট পাননি। ইন্টারনেট পেতে তিনি মুঠোফোনটি বন্ধ করে আবার চালু করেন।

মোহাম্মদপুরের বাসিন্দা মো. জাওয়াদ হোসেন বলেন, তিনিও সকাল থেকে মুঠোফোনে ইন্টারনেট পাচ্ছেন না।

বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।

দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

 

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button