ক্যাচ মিস, ম্যাচ মিস?

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হারলো বাংলাদেশ। ব্যাটিংয়ে বড় সংগ্রহের পরও সহজ ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলার সুযোগ হারিয়েছে টাইগাররা।

ক্যাচ মিস, ম্যাচ মিস?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হারলো বাংলাদেশ। ব্যাটিংয়ে বড় সংগ্রহের পরও সহজ ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলার সুযোগ হারিয়েছে টাইগাররা।

১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিংবান্ধব উইকেটে ইনিংসের শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। প্রথম ওভারেই কুসাল পেরেরাকে ফেরান নাসুম আহমেদ। কিন্তু তাতে দমে যাননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আসালাঙ্কা ও নিসানকা একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশের বোলারদের বিপর্যস্ত করে তোলেন। নবম ওভারে তাদের ৪৫ বলে ৬৯ রানের জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান। ততক্ষণে শ্রীলঙ্কার স্কোর ৮.১ ওভারে ৭১। এক বল বিরতি দিয়ে নতুন ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দোকেও বোল্ড করেন সাকিব। পরের ওভারে হাসারাঙ্গাকে বিদায় করেন মোহাম্মদ সাইফ উদ্দিন। দ্রুত তিন উইকেট ফেলে শ্রীলঙ্কাকে চাপে ফেলে বাংলাদেশ।

এসময় স্পিন দিয়েই শ্রীলঙ্কাকে বেঁধে ফেলার চেষ্টা করছিলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের জন্য যখন উইকেট জরুরি হয়ে পড়েছে সেই সময় আফিফ হোসেনের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে বল তুলে দেন রাজাপাকসা। সেই ক্যাচ মিসই শুধু নয় উল্টো তাকে বাউন্ডারি উপহার দেন লিটন। ১২.৩ ওভারেই শতরান তুলে নেয় শ্রীলঙ্কা। একপ্রান্তে ঠান্ডা মাথায় খেলে ৩২ বলে অর্ধশত তুলে নেন চারিথ আসালাঙ্কা। তাকে আউট করে বাংলাদেশের ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ আসে ১৪.৫ ওভারে মুস্তাফিজের বলে। এবারও তার সহজ ক্যাচ ছাড়েন লিটন। আলাসাঙ্কার রান তখন ৬৩। এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮০ রানে। ১৪ রানে জীবন পাওয়া আরেক ব্যাটসম্যান রাজাপাকসা ৩১ বলে তুলে নেন ৫৩ রান। ১৮.২ ওভারে তাকে আউট করেন নাসুম। ততক্ষণে ম্যাচ শ্রীলঙ্কার অনেকটাই হাতের মুঠোয়। এরপর তেমন নাটকীয়তা ছাড়াই সাত বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button