কন্যার পিতার পুনঃবিবাহের যোগ, স্ত্রী ভাগ্যে ব্যবসার উন্নতি তুলার

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : এ সপ্তাহে জাতকের মহর্ষিপরাশরের অষ্টোত্তরী দশা গণনায় দেখা যায় যে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে অন্যায়পথে অর্থলাভ গ্রহণ করবেন না।

বৃষ : বৃষ নারী-পুরুষ, কৃষ্ণপক্ষের জাতক হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অর্থ বা মূল্যবান অলংকার চুরির সম্ভাবনা রয়েছে। তাই সাবধান হোন।

মিথুন : মিথুন রাশির জাতকের এ সপ্তাহটা মহর্ষি জৈমিনি কর্তৃক অনুমোদিত বিংশোত্তরী দশাবিধির ফলে শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মাদককে না বলুন।

কর্কট : জাতকের অশ্বিনী নক্ষত্রের অবস্থানের ফলে এ সপ্তাহটায় বড় কোনো অর্থ প্রাপ্তির সংযোগ রয়েছে। সম্ভবত বর্তমান সরকারের সেবায় নিযুক্ত হবেন।

সিংহ : বিকলগ্রহের ফেরে স্ত্রীর বিলাসিতার কারণে অর্থহানি হতে পারে। আগেই অর্থ অন্য কোথাও লগ্নি করুন। না হলে পারিবারিক অশান্তি পরিলক্ষিত হবে।

কন্যা : খলগ্রহের দীপ্ত্যংশের ফলে পিতার পুনঃবিবাহের যোগ রয়েছে। মাতার শারীরিক শীতলতা এর কারণ। পিতাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সহায়তা করুন।

তুলা : তুলারাশির জাতকের ভৃগুসংহিতার সপ্তমেশের অবস্থান অনুযায়ী জানা যায় যে, ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করবেন। স্ত্রী ভাগ্যে ব্যবসার উন্নতি হবে।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে সপ্তমপতি লগ্নের নবম স্থানে অর্থাৎ ভাগ্যাস্থানে অবস্থান করায় জাতকের নিকট কোনো নারী আত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন।

ধনু : বর্তমানে পারিবারিকভাবে সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর চঞ্চলা প্রকৃতির বৈশিষ্ট্যের ফলে নিকট কোনো বন্ধুর কারণে মানসিক চাপে ভুগতে পারেন।

মকর : জাতক ও জাতিকার সপ্তমেশ জায়াস্থানে অবস্থিত হলে পরস্ত্রী বা পর-পুরুষের সঙ্গে বিবাহপূর্ব দৈহিক মিলনের যোগ রয়েছে। আবেগ সংযম করাই উত্তম।

কুম্ভ : জাতক-জাতিকা ক্রুর গ্রহের লগ্নের নবমে অবস্থানের ফলে দুষ্ট বন্ধু-বান্ধবীর পাল্লায় পড়ে সামাজিকরূপে হেয়প্রতিপন্ন হবেন। প্রয়োজনে সাবধান হোন।

মীন : জাতকের নক্ষত্র জ্যেষ্ঠায় অবস্থানের ফলে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। জুয়া জাতীয় কোনো ফটকা ব্যবসায় অর্থহানি ঘটতে পারে। প্রবীণদের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button