পারিবারিক কলহে লিপ্ত হবেন সিংহ, টাকা লগ্নির বিষয়ে সাবধান হোন মকর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের পুত্র-কন্যার বিবাহের যোগ রয়েছে। তবে অনূঢ়াদের বিবাহে বিচক্ষণতার প্রয়োজন আছে। তব ভ্রমণকালে বাধা-বিপত্তি দেখা দিতে পারে।
বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে যাবে। ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না। অর্থপ্রাপ্তির যোগ আছে।
মিথুন : মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা অধীন ব্যক্তিদের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়। সতীর্থের পরামর্শ নিন।
কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে স্ত্রীর সঙ্গে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে জাতক রক্ষা পাবেন। অবশ্যই ক্রোধ পরিত্যাজ্য।
সিংহ : বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভযোগ বিদ্যমান। দেশভ্রমণ যোগ রয়েছে।
কন্যা : অক্ষাংশে মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ সপ্তাহটা বেকারত্বের, ফলে দাম্পত্যজীবনে অশান্তির কালো ছায়া নামতে পারে। ভ্রমণ শুভ।
তুলা : “আপোক্লিমগতা হীনা মধ্যাঃ পণফরাশ্রিতাঃ” অর্থাৎ তুলারাশির জাতক দানকর্মাদির দ্বারা বন্ধু-বান্ধবদের সন্তোষ বিধানকারী। রোগাক্রান্ত হতে পারেন।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে ইন্দ্রিয় তাড়নায় অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপার্জনে আত্মীয়-স্বজনদের সহযোগিতা লাভ করবেন।
ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের অর্থের কারণে অনেক বন্ধু জুটবে, কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত সীমিত হবে।
মকর : জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে অর্থোপার্জনের ক্ষেত্রে অন্য কারও থেকে সাহায্য পাবেন না। টাকা লগ্নির বিষয়ে সাবধান হোন।
কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে ব্যবসায়ে লাভ করবেন। শুচিবাইয়ের কারণে সহজে কোনো টাকা লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।
মীন : ভ্রাতৃপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে জাতকের সংসারে অশান্তি দেখা দেবে। তবে নিজগুণ ও বুদ্ধি নৈপুণ্যে অর্থোপার্জন সুগম হবে।



