কপ-২৬: নোবেল বিজয়ী ড. ইউনূসের সাথে বিশ্বমঞ্চে ‘গ্লাসগো বাংলা স্কুল’

আইয়ুব সাবের টিপু, স্কটল্যান্ডের গ্লাসগো থেকে : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে, যেখানে বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন।

একত্রিশে অক্টোবর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে দুইশর বেশি দেশের কাছে জানতে চাওয়া হবে, কীভাবে ২০৩০ সালের মধ্যে তারা কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে চান।

এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই সপ্তাহের এই সম্মেলনে ২৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।

কপ-২৬ উপলক্ষে আগামী শনিবার (৬ নভেম্বর) স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ গ্লাসগোর ডিবেট সেন্টারে ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট’ আয়োজন করতে যাচ্ছে বিশেষ আন্তর্জাতিক সেমিনার। অনুষ্ঠিতব্য সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “বৈশ্বিক জলবায়ু সংকট, আন্তর্জাতিক দারিদ্র্য ও বৈষম্য”।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব বিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবীদ ডক্টর মুহাম্মদ ইউনুস। একই মঞ্চে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সংক্রান্ত গ্রীন ডিসপ্লে (সবুজ প্রদর্শন) উপস্থাপনা করবে ‘গ্লাসগো বাংলা স্কুল’।

সেন্টার ফর ডেভেলপমেন্টের অর্থনীতিবিদ ডক্টর জসিম আহমেদের আমন্ত্রণে অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব বিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবীদ ডক্টর মুহাম্মদ ইউনুস। সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠানে সকাল দশটায় ডক্টর মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যের পাশাপাশি দর্শক সারিতে উপস্থিত বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন।

তাঁর প্রশ্নোত্তর পর্বের পর সকাল এগারোটায় মঞ্চে উপস্থাপিত হবে বাংলা স্কুল গ্লাসগোর ছাত্র-ছাত্রীদের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সংক্রান্ত উপস্থাপনা “গ্রীন ডিসপ্লে”।

মূলত গ্লাসগোর বাংলাদেশি সংগঠন “বাংলা সেন্টার” এবং “বাংলা স্কুল” আয়োজিত জলবায়ু উষ্ণতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন ধরনের সাম্প্রতিক কর্মসূচি, ভবিষৎ পরিকল্পনা এবং সংকট মোকাবেলায় প্রতিরোধ সংক্রান্ত সুপারিশ সমূহ তুলে ধরা হবে এই “গ্রীন ডিসপ্লে” অনুষ্ঠানের মাধ্যমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button