অর্থ-প্রাপ্তির যোগ কর্কটের, অনুরোধের ঢেঁকি গিলতে হতে পারে কুম্ভর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতক জায়গা জমিসংক্রান্ত খাজনা প্রদানের বিড়ম্বনায় পড়বেন। অতীতের রেকর্ড দেখে বিশেষজ্ঞ দ্বারা বিচার-বিশ্লেষণ করলে বিড়ম্বনা লাঘব হতে পারে।

বৃষ : সৃষ্টিশীল কাজে আপনার সফলতার যোগ রয়েছে। বিশেষত লেখকরা পাঠকের প্রশংসা পাবেন বলে বিশ্বাস। তবে নকল বা অন্যের সৃষ্টি আহরণ করবেন না।

মিথুন : জাতকের সামাজিকভাবে প্রতিষ্ঠিত সুনাম অর্থের মোহে হারানোর সম্ভাবনা রয়েছে। চালাকি করে অন্যদের বোকা ভেবে নিজে বোকা হবেন না।

কর্কট : এ-সপ্তাহটা আপনার অর্থ-প্রাপ্তির যোগ রয়েছে। পুরনো কোনো বন্ধু আপনার প্রাপ্য টাকা ফেরত দিতে পারে। হিসাবে কম হলেও গ্রহণ করুন।

সিংহ : সমাজে কিছুটা অস্থিরতা বিরাজ করতে পারে। রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে অঙ্গহানির সম্ভাবনা রয়েছে। পারতপক্ষে মিছিল পরিহার করুন।

কন্যা : কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার নিঃস্বার্থ সহযোগিতা আপনাকে নানাভাবে সাহায্য করবে। এর ফলে আপনার কর্মদক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

তুলা : প্রযুক্তির কুফল ভোগ করতে হতে পারে। কোনো অচেনা স্থানে ভ্রমণের সময় সাবধান থাকবেন। পথিনারী বিবর্জিতা। নারী সদস্য নিয়ে যাত্রা অশুভ।

বৃশ্চিক : সামাজিকরূপে অন্যায়ভাবে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। অযথা কোনো ঝুট-ঝামেলায় জড়াবেন না। উপযাজক হয়ে কাউকে উপদেশ দেবেন না।

ধনু : ঋণ পরিশোধের চাপ আসতে পারে। বিপদ থেকে পালিয়ে না থেকে বাস্তব মেনে নিয়ে সরল পথে চলুন। কাছের বন্ধু সাহায্যের হাত বাড়াতে পারে।

মকর : ঋতু-বদলের সময় ঠান্ডা-জ্বর, হাঁচি-কাশি হতে পারে। অযথা বড় কোনো রোগের আলামত মনে করে কষ্ট না পেয়ে ভালো চিকিৎসকের পরামর্শ নিন।

কুম্ভ : জাতকের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে লোভের বশবর্তী হয়ে অন্যায় পন্থা অবলম্বন না করাই শ্রেয়। অনুরোধের ঢেঁকি গিলতে হতে পারে।

মীন : বৈদেশিক রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। রপ্তানি পণ্যের গুণগতমান ও সঠিক সময়ে সরবরাহের নিশ্চয়তা জরুরি।